1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

ঠিকাদারসহ কেডিএ’র ৮ প্রকৌশলীর নামে দুদকের ২ মামলা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৯৭ Time View

প্রকল্পের অর্থ আত্মসাৎ: ছয় কর্মকর্তাসহ দুই ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের ঘটনায় খুলনা উন্নয়ন কতৃর্পক্ষের ছয়জন কর্মকর্তাসহ দুইজন ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক মো: আশিকুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

রোববার (২৫ অক্টোবর) এ মামলা দায়ের হয়।

দুদক সূত্রে জানা যায়, “খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন” শীর্ষক প্রকল্পের কাজ সম্পন্ন না করে ঠিকাদারের সাথে যোগসাজোশে প্রায় দেড় কোটি টাকা অর্থ আত্মসাৎ করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ছয়জন কর্মকর্তা। অভিযোগের তদন্তকালে অর্থ আত্মসাতের প্রমাণ পায় দুদক। এ ঘটনায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী (চঃদাঃ) কাজী মোঃ সাবিরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ, পিআরএল ভোগরত) শামীম জেহাদ, নির্বাহী প্রকৌশলী ও ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্প পরিচালক মোঃ আরমান হোসেন , নির্বাহী প্রকৌশলী (চঃদাঃ) ও উপ—প্রকল্প পরিচালক মুনতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস, উপ—সহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান খান লিমিটেডের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ও মাহাবুব ব্রাদার্স প্রাঃ লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুব রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আরো জানা যায়, কেডিএ’র কর্মর্তারা পরস্পর যোগসাজশে সরকারি এ অর্থ আত্মসাৎ করেছে। কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে বাস্তবে প্রকল্পের কাজ না করে মোট এক কোটি পঞ্চার লক্ষ পঁচিশ হাজার একশত পঁচাত্তর টাকা ঠিকাদারের অনুকূলে বিল অনুমোদন করেছে। এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারায় ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category