
খুলনায় আকাশ কুণ্ড নামে এক মুদি দোকানদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ সন্ধ্যা ৭টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্বৃত্তরা আকাশ কুণ্ডকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে তাঁর পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় জড়িতদের পরিচয় ও হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Leave a Reply