
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা-২ আসনের বিভিন্ন মন্দিরে উপহার পৌঁছে দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্প্রতি খুলনার বিভিন্ন মন্দিরে এসব উপহার পৌঁছে দেন মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইসতি ।
এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ উদ্যোগের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়।
Leave a Reply