1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

মেঘনা ব্যাংকের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা স্থানান্তর

একুশ ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪৭ Time View

মেঘনা ব্যাংক পিএলসির বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (এসবিএমসিএইচ) শাখাটি সম্প্রতি জেলা সদরের সাগরদী এলাকার আমতলার মোড়ে স্থানান্তর করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মিজানুর রহমান। সোমবার (৫ অক্টোবর) মেঘনা ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাব-শাখার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেঘনা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মমতাজুল করিম এন আহমেদ, হেড অব হিউম্যান রিসোর্সেস রাশেদুল আলম, হেড অব রিটেইল ব্যাংকিং সামিউল কবিরসহ ব্যাংকটির নিকটস্থ শাখাসমূহের ব্যবস্থাপক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গ্রাহক এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মিজানুর রহমান বলেন, এই সাব-শাখা স্থানান্তরের ফলে এলাকার গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজলভ্য, সুবিধাজনক ও কার্যকর হবে।

তিনি আরও বলেন, নতুন অবস্থান থেকে সাব-শাখাটি ব্যক্তিগত ও ব্যবসায়িক—উভয় ধরনের গ্রাহকদের আরও দক্ষতার সঙ্গে সেবা প্রদান করতে সক্ষম হবে। এর মাধ্যমে গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার ক্ষেত্রে মেঘনা ব্যাংকের অঙ্গীকার আরও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category