1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

খুলনার লবণচরায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩২২ Time View

খুলনার লবণচরায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতা ইকবাল মোল্লা আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নগরীর ৩১ নং ওয়ার্ড বিএনপির সহ প্রচার সম্পাদক মো: ইকবাল মোল্লা। লবণচরা ইসলাম পাড়া এলাকার বিল্লাল মোল্লার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে খুলনার চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের কয়েকজন সদস্য ইকবাল মোল্লাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category