1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

খুলনা শপিং কমপ্লেক্সে অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আবু বক্কার
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬০ Time View

খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর শপিং কমপ্লেক্সের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় কথিত মালিকপক্ষ ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাঙচুর করেছে। এ ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে শপিং কমপ্লেক্সের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি এস আনামুল হোসেন, সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, কাজী জসিম উদ্দিন মাসুম, সহ-সাধারণ সম্পাদক শওকত হোসেন, সমন্বয় পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম মাসুম ও সদস্য সচিব সোহাগ দেওয়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category