
খুলনার অপরাধ জগতের আমলনামা তৈরি করেছে গোয়েন্দা সংস্থা। সেখানে বিভিন্ন বাহিনী থেকে শুরু করে কিশোর গ্যাঙের তালিকা তো আছে, সেই সাথে উঠতি চাঁদাবাজদের ডাউস লিস্ট চূড়ান্ত যাচাই-বাছাই চলছে। যেকোনো মুহূর্তে নতুন আদলে শুরু হতে যাওয়া যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। বাঁচতে খুলনা থেকে পালিয়ে অন্য কোথাও ঠাঁই নিলেও রক্ষা হবে না, দেশের যে কোন স্থান থেকে ধরে আনার কৌশল নিয়ে অভিযানের পরিকল্পনা নেয়া হয়েছে। একাধিক সূত্র এর তথ্য নিশ্চিত করেছে।
দায়িত্বশীল সূত্রগুলো জানায়, খুলনার অপরাধ জগতে দাপিয়ে বেড়ানো সন্ত্রাসী, চরমপন্থী ও কিশোর গ্যাং সদস্যদের তালিকা লম্বা হলেও, চাঁদাবাজদের তালিকা দীর্ঘ নয়। এদের মধ্যে অনেকে ইতোমধ্যে সেফ সাইটে অবস্থান করছে বলে তারা মনে করছেন। বাস্তবে গোয়েন্দা জালে রয়েছে তারা। ধর পাকর শুরু হলে দ্রুত ভেঙে পড়বে খুলনার আন্ডারওয়ার্ল্ড।
সম্প্রতি আইনমন্ত্রী খুলনায় প্রশাসন জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় অনেকেই মন্ত্রীর কাছে ক্রসফায়ার ফিরিয়ে আনার দাবি জানান। সেটি সম্ভব নয় বলে এড়িয়ে গিয়ে মন্ত্রী বলেন, খুলনার অপরাধ জগত থামিয়ে দেয়ার জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হবে। সেটি শুরু হতে যাচ্ছে খুলনায়। এখন শুধু সময়ের অপেক্ষা।
Leave a Reply