1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

খুলনায় ফের যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. তুষার (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে নিহত তুষারের লাশের পাশে তার ব্যবহৃত একটি কালো রঙের নম্বর প্লেটবিহীন (আর-১৫) মোটরসাইকেলটি পড়ে ছিল।
নিহত তুষার নগরীর জিন্নাহ পাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। সে নগরীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট পলাশের সহযোগী। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজি মামলা রয়েছে। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেলে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌছালে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে সে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে খুলনা থানা পুলিশ তার লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।
খুলনা থানার ওসি লোকমান হোসেন রিপন বলেন, নিহত তুষার নগরীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট পলাশের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজি মামলা রয়েছে। হত্যাকা-ের কারণ ও জড়িতদের পরিচয় শনাক্তসহ তাদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে। নিহত তুষারের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category