1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

প্রাথমিকের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তথ্য চাইল অধিদপ্তর

একুশ ডেস্ক:
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ৩ নভেম্বরের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) নিলুফা রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এখনো মৌলিক প্রশিক্ষণ (সিইনএড/ডিপিএড/বিটিপিটি) নেননি, তাদের তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্টদের আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য সংগ্রহে পৃথক ছক সংযুক্ত করা হয়েছে। ছকে শিক্ষকের নাম, বিদ্যালয়ের নাম, জেলা, উপজেলা, যোগদানের তারিখ, বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ, প্রশিক্ষণ নিয়েছেন কি না এবং প্রশিক্ষণ না নেওয়ার কারণ উল্লেখ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category