
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (জেবিএবি) ২৭১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ জাহান। এ ছাড়া সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. ইদ্রিস মিয়া, সহসভাপতি কামরুজ্জামান ইমরান, সিনিয়র যুগ্ম সম্পাদক মাইনুদ্দিন ভূঁইয়া শিমুল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আতিকুল ইসলাম মানিক।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ আগস্ট রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে জেবিএবির কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাংকাররা অংশ নেন। সম্মেলনে ব্যাংকারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন শাহ জাহান।
নবনির্বাচিত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক শাহ জাহান এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, ‘এই পূর্ণাঙ্গ কমিটি দেশের ব্যাংকিং খাতের পেশাজীবীদের অধিকার রক্ষা, স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমরা সব ব্যাংকারদের স্বার্থ রক্ষায় এবং সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
Leave a Reply