প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৬, ৩:২৫ পি.এম
খুলনায় দিনদুপুরে বিএনপি নেতার পুত্রকে গুলি করে হত্যা

- খুলনার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানের ভেতরে ঢুকে গুলি করে তরিকুল ইসলাম শেখ নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ দুপুরে উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত যুবক ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুর্বৃত্তরা গফফারের চায়ের দোকানের ভেতরে ঢুকে তরিকুলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান মুঠোফোনে হত্যাকান্ড নিশ্চিত করে জানান কী কারণে এ হত্যাকান্ড ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং হত্যার পেছনে কোনো পূর্বশত্রুতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ কারণ উদঘাটন ও হত্যাকারীদের সনাক্তের চেষ্টা করছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে
<p style="text-align: center; ">সম্পাদক ও প্রকাশক :মনোয়ারা জাহান। প্রধান সম্পাদক : লে: কমান্ডার কে এম জাহাঙ্গীর আলম বিএন (অবঃ), বার্তা সম্পাদক : আরিফ বিল্লাহ। সম্পাদক কর্তৃক ৪৬, বড় মির্জাপুর রোড থেকে প্রকাশিত, অনির্বাণ প্রেস এন্ড পাবলিকেশন , বড় মির্জাপুর রোড, খুলনা থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫১, শামসুর রহমান রোড, খুলনা। ০১৭১২-২৫৩৫১৯ / newsamarekush@gmail.com</p>
দৈনিক আমার একুম