খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় আনতে খুলনা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গত ০৫ অক্টোবর ২০২৬ থেকে শুরু হওয়া খুলনা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে সর্বমোট ১৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা এবং অস্ত্র আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।
অভিযানকালে, ০১ কেজি ৮৬৫ গ্রাম গাঁজা, ২০ লিটার মদ ও ৬৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া, ০১টি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
<p style="text-align: center; ">সম্পাদক ও প্রকাশক :মনোয়ারা জাহান। প্রধান সম্পাদক : লে: কমান্ডার কে এম জাহাঙ্গীর আলম বিএন (অবঃ), বার্তা সম্পাদক : আরিফ বিল্লাহ। সম্পাদক কর্তৃক ৪৬, বড় মির্জাপুর রোড থেকে প্রকাশিত, অনির্বাণ প্রেস এন্ড পাবলিকেশন , বড় মির্জাপুর রোড, খুলনা থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫১, শামসুর রহমান রোড, খুলনা। ০১৭১২-২৫৩৫১৯ / newsamarekush@gmail.com</p>
দৈনিক আমার একুম