ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে খুলনায় গরিব ও অসহায় মানুষের মাঝে মশারি ও মশা নিধন যন্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় এলাকার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির নানা উদ্যোগের কথা জানান জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
আজ বুধবার (০৭ অক্টোবর) খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় এ কর্মসূচির আয়োজন করে পশ্চিমপাড়া সমাজ কল্যাণ সংস্থা।
ডেঙ্গু প্রতিরোধে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয় মশারি। পাশাপাশি মশা নিধনের জন্য দেওয়া হয় মশা নিধন যন্ত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমপাড়া সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আব্দুস সাত্তার মোল্লা।
রকিবুল ইসলাম বকুল বলেন, এলাকার চারটি মসজিদ ও একটি মহিলা মাদ্রাসায় আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। ক্লাব সংস্কার, খেলার মাঠ তৈরি এবং ছোট ছোট গলির রাস্তার উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।”
এ সময় কর্মসংস্থানের অভাবে যুব সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকছে উল্লেখ করে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, কর্মসংস্থানের অভাবে আমাদের যুব সমাজ মাদকের দিকে ঝুঁকছে। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো, এতে আমাদের যুব সমাজ মাদক থেকে বের হয়ে আসবে। আমাদের শিল্প-কলকারখানাগুলো খুব শিগগিরই চালু হবে। আশা করি, এতে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে।”
ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি এলাকার অবকাঠামো উন্নয়ন ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে এসব উদ্যোগের ভূমিকা রাখবে বলে তিনি বলেন।
<p style="text-align: center; ">সম্পাদক ও প্রকাশক :মনোয়ারা জাহান। প্রধান সম্পাদক : লে: কমান্ডার কে এম জাহাঙ্গীর আলম বিএন (অবঃ), বার্তা সম্পাদক : আরিফ বিল্লাহ। সম্পাদক কর্তৃক ৪৬, বড় মির্জাপুর রোড থেকে প্রকাশিত, অনির্বাণ প্রেস এন্ড পাবলিকেশন , বড় মির্জাপুর রোড, খুলনা থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫১, শামসুর রহমান রোড, খুলনা। ০১৭১২-২৫৩৫১৯ / newsamarekush@gmail.com</p>
দৈনিক আমার একুম